× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জে অবশেষে ফাঁদে ধরা পড়ল বিশালাকৃতির সেই কুমির

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ২১:২৩ পিএম

মানিকগঞ্জে অবশেষে ফাঁদে ধরা পড়ল বিশালাকৃতির সেই কুমির

মানিকগঞ্জের সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকার ইছামতি নদীতে দেখতে পাওয়া কুমিরটি অবশেষে এলাকাবাসীর তৈরি ফাঁদে ধরা পড়েছে। শনিবার ( নভেম্বর) বেলা ১১টার দিকে কুমিরটিকে বনভিবাগের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে শুক্রবার ( নভেম্বর) রাত ৯টার দিকে কুমিরটি আটক করেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে ইছামতি নদীতে কুমিরটি দেখতে পায় এলাকাবাসী। কুমিরটি ধরার জন্য রশি দিয়ে বিশেষ কায়দায় ফাঁদ পেতে শুক্রবার সকাল থেকে নদীর পাড়ে অপেক্ষা করতে থাকেন তারা। অবশেষে রাত ৯টার দিকে কুমিরটিকে নদীতে দেখতে পেয়ে এলাকাবাসী একজোট হয়ে ফাঁদ দিয়ে কুমিরটি ধরে তীরে আনেন। কুমিরটি দেখতে নদীর পাড়ে ভিড় জমান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম টিপু জানান, কুমির আতঙ্কে এলাকাবাসী নদীতে গোসল করাসহ অন্যান্য কাজ করতে ভয় পেত। সেজন্য এলাকাবাসী একত্রিত হয়ে রশির সাহায্যে ফাঁদ বানিয়ে শুক্রবার রাতে কুমিরটি আটক করে। শনিবার বেলা ১১টার দিকে কুমিরটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা