× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৮৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ২১:১৪ পিএম

১৮৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

‘তোমারই আগামী দিনের বাংলাদেশ’-এ স্লোগান নিয়ে বেনাপোলে এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোট  ১৮৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. নুরুজ্জামান লিটনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আব্দুল মতিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করতে হলে নৈতিক ও মানবিক শিক্ষা জরুরি। শিক্ষার্থীদের সুশিক্ষা, দেশপ্রেম এবং শৃঙ্খলার সঙ্গে গড়ে ওঠার আহ্বান জানান বক্তারা।

আয়োজক বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, কৃতী শিক্ষার্থীরা শার্শার গর্ব। তারা ভবিষ্যতে দেশের জন্য কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতেই এ আয়োজন।

সংবর্ধিত শিক্ষার্থীরা জানান, এমন স্বীকৃতি তাদের পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে।

অনুষ্ঠানে শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, বেনাপোল পোর্ট থানার ওসি মানিক কুমার সাহা ও শার্শা উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রভাষক মামুনুর রশিদ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা