× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে খাদ্যে ভেজাল, তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ২০:১৩ পিএম

কিশোরগঞ্জে খাদ্যে ভেজাল, তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড

নিরাপদ খাদ্য আইন অমান্য ও ভেজাল খাদ্য উৎপাদনের অভিযোগে কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া (সামারি ট্রায়াল) শেষে এ জরিমানা করা হয়।

অভিযানে সদর উপজেলার মুকসেদপুর এলাকার আলিফ আইসবার কারখানাকে অনিবন্ধিত অবস্থায় আইসক্রিম ও শিশু খাদ্য উৎপাদনের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় জব্দ করা ভেজাল শিশু খাদ্য ধ্বংস করা হয়। এছাড়া বিসিক শিল্পনগরীতে অবস্থিত আরএস ফুড প্রোডাক্টসকে যথাযথ লেবেলিং না থাকা ও বিভিন্ন অনিয়মের কারণে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 
অন্যদিকে একরামপুর এলাকার হক সুইটসকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে আরও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে আদালতকে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, পুলিশ, র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা