কালাই (জয়পুরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১৯:৫৫ পিএম
জয়পুরহাটের কালাইয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বিএনপির অর্ধশতাধিক কর্মী-সমর্থক। শনিবার ( ৮ নভেম্বর) বিকাল কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বাসুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুল দিয়ে তাদের বরণ করে নেন জয়পুরহাট-০২ (কালাই ক্ষেতলাল আক্কেলপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ।
বিএনপি থেকে জামায়াতে যোগদানকারী কর্মী সমর্থকরা জানান, আগে অনেক দলের প্রতীকে ভোট দিয়ে দেখেছি। আমরা অধিকাংশ মানুষ সাবেক এমপি গোলাম মোস্তফার কর্মী-সমর্থক ছিলাম। এবারও জয়পুরহাট দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তাকে দল থেকে মনোনয়ন না দেওয়ায় আমরা জামায়াতে যোগদান করলাম।
এ বিষয়ে জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ জানান, বিএনপির কর্মী-সমর্থকরা জামায়াতকে ভালোবেসে যোগদান করছেন। আমি আবেগে আপ্লুত। আগামী নির্বাচনে সবাইকে সঙ্গে নিয়ে জয়পুরহাট দুই আসনসহ কুরআনের বাংলাদেশ গড়ব।