× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপিতে যোগ দিলেন দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১৯:৩১ পিএম

বিএনপিতে যোগ দিলেন দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন দুই শতাধিক সনাতন ধর্মাম্বলী। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বালিয়াকান্দি সদর ইউনিয়নের আমতলা বাজারে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করে নেয় দলটির নেতাকর্মীরা।

উপলক্ষে বিএনপির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক।

সময় আরও উপস্থিত ছিলেন- বালিয়াকান্দি উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রব, ভূমিহীন নেতা রুহুল আমিন, আমতলা বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, ওলামা দলের সহ-সভাপতি হাফেজ মাওলানা তাছির উদ্দিন, মো. রিজ্জাক, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হোসেন, সদস্য সচিব গোপাল বিশ্বাস, সোহেল খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে ব্যারিস্টার মানিক বলেন, বিএনপি একটি গণমানুষের দল, এখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য সমান সুযোগ ও সম্মান রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছি।

অনুষ্ঠান শেষে ভূলেন মাতুব্বর ও গোপাল বিশ্বাসের নেতৃত্বে দুই শতাধিক সনাতন ধর্মাম্বলী ধানের শীষে যোগদান করেন। নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা