× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণসংবর্ধনায় নুরুল ইসলাম নয়ন

বিএনপিকে জয়যুক্ত করলে দেশের মানুষ নিরাপদে থাকবে

মনপুরা (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১৭:৩৫ পিএম

বিএনপিকে জয়যুক্ত করলে দেশের মানুষ নিরাপদে থাকবে

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে দেশে সকল শেণির মানুষ নিরাপদে থাকবে। তাই বিএনপিকে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রগঠনের ৩১ দফা বাস্তবায়নের কাজে সহযোগিতা করুন।’

শনিবার (৮ নভেম্বর) দুপুরে ভোলার মনপুরা উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার হাজির হাট বাজার সদর রোডে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের সঙ্গে স্বৈরাচারবিরোধী আন্দোলন করতে করতে আপোষহীন নেত্রী হিসেবে খেতাবপ্রাপ্ত হয়েছেন। গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমার্থক শব্দে পরিনত হয়েছেন এবং মাদার অব ডেমোক্রেসি উপাধীতে ভূষিত হয়েছেন।

তিনি আরও বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিছিলের শেষ থেকে আমার রাজনীতি শুরু করেছিলাম। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুদৃষ্টি, দলের প্রতি ত্যাগ, শ্রম, বিশ্বস্ততা ও আল্লাহর রহমতে দল আমাকে ভোলা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আমি চাই, সেই বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা রাখতে।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নয়ন বলেন, আপনারা দীর্ঘ ৩২ বছর যাবত সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের সঙ্গে রাজনীতি করেছেন। এখন দল আমাকে মনোনয়ন দিয়েছে। আপনারা সকলে বিএনপির কর্মী সমর্থক। আমারও না আলম সাহেবে এর ও না। আপনারা শহীদ জিয়া ও ধানের শীষের সমর্থক। তাই আগামী নির্বাচনে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় অতিতের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে জয়যুক্ত করে দেশনায়ক তারেক রহমানকে দেশ গঠনে সহযোগিতা করতে হবে। এছাড়াও গণতন্ত্রকে পুনরুদ্ধারের লক্ষ্যে সকল দেশি-বিদেশি ও স্থানীয় রাজনৈতিক সকল অপকৌশল রুখে দেওয়ার আহবান জানাচ্ছি।

এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন। দলীয় মনোয়ন পাওয়ার পর প্রথমবারের মতো মনপুরায় আগমন উপলক্ষে নুরুল ইসলাম নয়নকে এই গণসংবর্ধনা দেওয়া হয়।

সকালে ভোলার চরফ্যাশন উপজেলা থেকে স্পিডবোটযোগে মনপুরায় এলে তাকে হাজারো নেতাকর্মী ফুল ছিটিয়ে বরণ করে নেন এবং মঞ্চে তাকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ফুলের ডালা দিয়ে গণসংবর্ধনা ও বরণ করা হয়। এ সময় নুরুল ইসলাম নয়নের পক্ষ থেকে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সামস উদ্দিন বাচ্চু চৌধুরীকেও ফুল দিয়ে বরণ করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সামসুদ্দিন আহমেদ মোল্লার সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ ডা. কামাল উদ্দিন। এ সময় আরও বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম কামাল, শাহরিয়ার হক মজুমদার শিমুল, ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, মনপুরা উপজেলা বিএনপি সভাপতি আলহাজ সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ আব্দুল মান্নান হাওলাদার, সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, চরফ্যাশন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, চরফ্যাশন যুবদল সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান, মনপুরা বিএনপির যুগ্ম সম্পাদক রহিম ফরাজী, জেলা বিএনপির সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছালাউদ্দিন আহমেদ প্রিন্স, যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা  বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা