× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিলো ২৫০০ শিক্ষার্থী

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১২:১৯ পিএম

দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিলো ২৫০০ শিক্ষার্থী

ফেনীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা। পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৫০০ শিক্ষার্থী।

শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত স্কুল ও মাদ্রাসার তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল ও দাগনভূঞা একাডেমিতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সময় বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক মিজানুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ এনায়েত উল্লাহ, দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মিজানুর রহমান, দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ ইয়াসিন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু তালেব, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নিউজ২৪ এর ফেনী প্রতিনিধি ইয়াসিন সুমন, বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াছ, সদস্য শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ নেয়ামত উল্লাহ, মোহাম্মদ আলা উদ্দিন, মো. শফিক উল্লাহ, সাইফ উদ্দিন মাহমুদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ।

সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু তালেব জানান, ২০২২ সাল থেকে চতুর্থবারের মতো এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীরা মেধা উন্নয়নে এ বৃত্তি পরীক্ষায় তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিবছরই অংশগ্রহণকারীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তিনি আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা