× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারারাত ডিউটি করে অসুস্থ পুলিশ সদস্য, হাসপাতালে মৃত্যু

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১১:২৮ এএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫ ১১:৪৮ এএম

সারারাত ডিউটি করে অসুস্থ পুলিশ সদস্য, হাসপাতালে মৃত্যু

কুমিল্লার বুড়িচং থানায় কর্মরত এক পুলিশ সদস্য হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার (৮ নভেম্বর) সকালে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। 

নিহত ওই পুলিশ সদস্যের নাম মো. আশরাফ (৪৩)। তিনি বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। আশরাফ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ইমরাইল গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেন দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম প্রধান। তিনি জানান, কনস্টেবল আশরাফ সারারাত ডিউটি অবস্থায় ছিলেন, সকালে অসুস্থতা বোধ করলে, চিকিৎসার জন্য পার্শ্ববর্তী উপজেলা দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন তিনি। পথিমধ্যে তার অবস্থার অবনতি হয়। গাড়ি চালক দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে, মরদেহ কুমিল্লা পুলিশ লাইনে নেওয়া হবে, সেখানে শ্রদ্ধা জানানোর শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা