× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উখিয়ায় পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিন টিম

উখিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ২৩:৫১ পিএম

উখিয়ায় পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিন টিম

পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় বিডি ক্লিন টিম আয়োজন করে তাদের ৪র্থ পরিচ্ছন্নতা অভিযান।

শুক্রবার (৭ নভেম্বর) উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী উচ্চ বিদ্যালয়ের আশপাশ ও হিন্দুপাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নামেন বিডি ক্লিন টিমের সদস্যরা।

অভিযানে দুই টনেরও বেশি বর্জ্য অপসারণ করা হয়, যা এলাকাবাসীর কাছে পরিচ্ছন্নতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

এ সময় উপস্থিত ছিলেন বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন, বিডি ক্লিন কক্সবাজার জেলা টিমের সহ-সমন্বয়ক সিরাজুল মনিরা তুমপা, টেকনাফ টিমের প্রতিনিধি রাফি আনোয়ার। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া টিমের ওমর ফারুক। ইভেন্টের সার্বিক দায়িত্ব পালন করেন মুস্তফা শাকের রিয়াদ।

পরিচ্ছন্নতা অভিযানের অংশগ্রহণকারীরা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করা জরুরি। এই ধরনের উদ্যোগ মানুষকে সচেতন করে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা