× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ ফাইনালের রাতে গোপালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজ

গোপালগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২ ১৪:২২ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২ ১৪:৪৭ পিএম

কোটালিপাড়ায় আর্জেন্টিনার সমর্থকরা গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন। ছবি : প্রবা

কোটালিপাড়ায় আর্জেন্টিনার সমর্থকরা গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন। ছবি : প্রবা

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও আর্জেন্টিনা। রাত ৯টায় শুরু হবে ফাইনাল খেলা। এ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনার শেষ নেই। প্রিয় দলের খেলা দেখতে এরইমধ্যে শুরু হয়ে গেছে নানা আয়োজন।

ফাইনাল খেলা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকেরা।ভূরিভোজের জন্য তারা ৭৩ হাজার টাকা দিয়ে গরু কিনেছেন। 

উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামের আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে রবিবার (১৮ ডিসেম্বর) সকালে কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরী এন্ড স্পোটিং ক্লাব চত্বরে এ আয়োজন করা হয়।

সকাল থেকে পবনাপাড় গ্রামের আশপাশ থেকে আর্জেন্টিনার সমর্থকরা কেএম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরী এন্ড স্পোটিং ক্লাব চত্বরে জড়ো হয়ে পতাকা নিয়ে আনন্দ উল্লাস করেন। এসময় তারা আর্জেন্টিনার শুভ কামনা করে এবং ফাইনালে আর্জেন্টিনা জিতে চ্যাম্পিয়ন হয়ে মেসির হাতে বিশ্বকাপ উঠবে বলে আশা প্রকাশ করেন।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা আর্জেন্টিনার সমর্থকদের নানা আয়োজনে মুখরিত। বিভিন্ন এলাকার ক্লাবে ক্লাবে খেলা দেখার জন্য বড় পর্দা স্থাপন করা হয়েছে। ক্লাব, সংগঠন ছাড়াও বাড়িতে বাড়িতে চলছে উৎসবের আমেজ।

উপজেলার পবনাপাড় গ্রামের আর্জেন্টিনার সমর্থক অ্যাডভোকেট তাইজুল ইসলাম বলেন, ‘আমরা আর্জেন্টিনার সমর্থকগোষ্ঠী ফাইনাল খেলা উপলক্ষে ভূরিভোজের আয়োজন করেছি। এ জন্য আমরা ৭৩ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। আমরা যারা আর্জেন্টিনার সমর্থক আছি তারা ছাড়াও এতিম অসহায়দের জন্য খাবারের আয়োজন করা হয়েছে।’ 

উপজেলার গচাপাড়া গ্রামের আর্জেন্টিনার সমর্থক বাদশা মাহমুদ বলেন, ‘আমরা আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে এক হাজার লোকের খাবারের আয়োজন করেছি। এখানে আমরা বড় পর্দায় খেলা দেখব। যারা এখানে খেলা দেখতে আসবে তাদেরকেই খাওয়ানো হবে।’ 

কুরপালা গ্রামের আর্জেন্টিনার শিশু সমর্থক মারজান রহমান মাহিন বলে, ‘ফাইনাল খেলা উপলক্ষে আম্মু আমার জন্য পোলাও-মাংসের আয়োজন করেছে। এ বছর আর্জেন্টিনাই কাপ নেবে।’ 

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জিল্লুর রহমান বলেন, ‘বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা উপলক্ষে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা পদক্ষেপ নিয়েছি।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা