× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিভিন্ন স্থানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ২২:০৫ পিএম

বিভিন্ন স্থানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়

স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে দেশের বিভিন্ন স্থানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ সভা, সমাবেশ, দোয়া-খায়ের, র‌্যালি আলোচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এতে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভা-সমাবেশে নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার ছিলেন। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

রংপুর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) রংপুরে দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। সকালে জেলা বিএনপির উদ্যোগে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেনÑ জেলা বিএনপির অন্যতম সদস্য ও জেলা জজ আদালতের পিপি অ্যাড. আফতাব উদ্দিন, বিএনপি নেতা ফজলুর রহমান বাদল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাড. আব্দুল হাদী বেলাল, জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, বিএনপি নেতা আব্দুস সালাম, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ অন্যরা। 

রাজশাহী : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে রাজশাহী মহানগর বিএনপি। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ৭টায় মালোপাড়ায় সংগঠনটির কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। দেশকে সমৃদ্ধ করতে, দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমান কাজ করছেন। 

বগুড়া : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর উপলক্ষে বগুড়ায় তিন দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের শহীদ খোকন পার্কে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ প্রদর্শনীর আয়োজন করে।

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বক্তব্যে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে ভূ-রাজনৈতিক, সম্প্রসারণবাদী ও নব্য-ঔপনিবেশিক ষড়যন্ত্রের জাল থেকে মুক্ত করেছিলেন। জাতীয় সংকটের সেই ভয়াল মুহূর্তে দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের পরাস্ত করে জিয়াউর রহমানকে নেতৃত্বে আনেন।

অনুষ্ঠানে বক্তব্য দেনÑ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সিলেট : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার প্রথম প্রহরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি সিলেট নগরের মিরাবাজার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সিলেট মহানগর বিএনপির সাবেক পরিবহন বিষয়ক সম্পাদক আমিনুজ্জামান জোয়াহিরের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেটের সভাপতি আবু ইয়ামিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।

এ সময় উপস্থিত ছিলেন নাছির উদ্দিন, রুজেল আহমদ চৌধুরী, হাজী আবুল কালাম, আব্দুর রকিব, দেওয়ান কামরান, সাজ্জাদুর রহমান সাজু, জামাল আহমদ, মুহিবুর রহমান মুহিব, ফয়সল আহমদ, ফারুক আহমদ, সায়েস্তাউর রহমান সানি, সৈয়দ সজিব প্রমুখ।

বরিশাল : দিবসটি উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক একে কুদ্দুসুর রহমান। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, কেন্দ্রীয় বিএনপির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চান এবং বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।

এ ছাড়া বিএনপি নেতা অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাসসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনা : দিবসটি উপলক্ষে খুলনায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে মহানগর ও জেলা বিএনপি। শুক্রবার সকালে মহানগরীর জিয়া হল চত্বরে আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনাবাহিনী ও জনগণের ঐক্যবদ্ধ সমর্থনের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছিলেন। 

খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও খুলনা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলি আসগর লবি। বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ প্রমুখ। 

কুমিল্লা : নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে কুমিল্লা জেলা বিএনপি ও অঙ্গসংগঠন। দিবসটি উপলক্ষে শুক্রবার বিকালে কুমিল্লা শহরের কান্দিরপাড় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে টাউন হলে সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন-উর- রশিদ ইয়াছিন। 

ময়মনসিংহ : ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার। তার নেতৃত্বেই তলাবিহীন ঝুড়ি থেকে হতাশাগ্রস্ত জাতি পেয়েছিল স্বনির্ভর বাংলাদেশের দিশা।’ 

শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

র‌্যালিটির নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এমএ হান্নান খান, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, একেএম মাহাবুবুল আলম, শামীম আজাদ, কায়কোবাদ মামুন প্রমুখ।

নারায়ণগঞ্জ : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নানা আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনসমূহ।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ৩টায় ফতুল্লার সাইনবোর্ড পাসপোর্ট অফিস এলাকা থেকে জেলা বিএনপির পক্ষ থেকে র‌্যালি শুরু হয়ে ভুইঘর বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা শহরের হোসিয়ারি সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বঙ্গবন্ধু সড়ক হয়ে মণ্ডলপাড়া পুল পর্যন্ত র‌্যালি করেছি। 

এ ছাড়া নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বিকালে খানপুর হাসপাতালের সামনে থেকে র‌্যালি শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলম বলেন, ২০০৮ সালের পর ২০১৮ সালেও বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তাকে মনোনয়ন দিয়েছিলেন। তবে দল ও জোটের স্বার্থে এবং উচ্চপর্যায়ের নির্দেশনায় সরে দাঁড়াতে হয়েছিল। শুক্রবার সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লার পাগলা বাজার এলাকায় র‌্যালি শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন। 

শাহ আলম বলেন, আমি কখনও সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রশ্রয় দিইনি। 

সমাবেশে আরও উপস্থিত ছিলেনÑ ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য নাজিম হাসান মিটু, একরামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এমএ আকবর, সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপির আমিনুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরাফাত আলম জিতু প্রমুখ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়বাদী শিক্ষক ফোরামের আয়োজনে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের বিশমাইল স্টাফ কোয়ার্টার মসজিদে আয়োজিত দোয়া ও আলোচনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকরা।

এ সময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো. শামছুল আলম বলেন, শহীদ জিয়াউর রহমান কোনো একক দলের প্রতিনিধিত্ব করেননি। তিনি পুরো জাতির জন্য কাজ করেছেন। তিনি যেই কাজ করেছেন তার ধারাবাহিকতা যেন বজায় থাকে এবং আমরা তার জন্য দোয়া করব।

উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য বিএনপির জন্মদিনের সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটি ‘সৈনিক-জনতা বিপ্লব’-এর প্রতীক।

আয়োজনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম ও শাখা ছাত্রদলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি। শুক্রবার সকালে জেলা শহরের পৌর পার্কের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রথখলা এলাকায় জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেনÑ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন প্রমুখ।

পবিপ্রবি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শুক্রবার সকালে প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসির কনফারেন্স কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। পবিপ্রবি ইউট্যাব, জিয়া পরিষদ, ছাত্রদল ও জাতীয়তাবাদী কর্মচারীরা এর আয়োজন করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন পবিপ্রবির উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, কাঁঠালতলী আক্তার হোসেন চৌধুরী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ গাজী মো. বজলুর রহমান এবং জিয়া পরিষদের সভাপতি মো. আবুবকর সিদ্দিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবিপ্রবি ইউট্যাব সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশিদ, সঞ্চালনায় ছিলেন ছাত্রদল পবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মো. সোহেল রানা জনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভোলা : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও র‌্যা‌লি অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার সকালে জেলা বিএন‌পির আয়োজ‌নে জেলা সরকা‌রি স্কুল মাঠে আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। এ সময় বক্তব‌্য দেন, ভোলা-১ আস‌নের বিএন‌পির ম‌নো‌নিত প্রার্থী ও জেলা বিএন‌পির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক শ‌ফিউর রহমান কিরণ, সদস‌্য স‌চিব রাইসুল আলম প্রমুখ।

সুনামগঞ্জ : গণভোটের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা করা হচ্ছে। বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্রে পা দিবে না বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

শুক্রবার বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত র‍্যালি-পরবর্তী পথসভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে, জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামন থেকে বের হওয়া একটি বর্ণাঢ্য র‍্যালিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন প্রমুখ।

ঝিনাইদহ : ‘জনগণ একটি স্থিতিশীল সরকার চায়। এজন্য সবার আগে আমরা জাতীয় সংসদ নির্বাচন চাই এবং সেই সংসদের মাধ্যমে জুলাই-আগস্টের যেÑ স্বপ্ন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। আগামী সংসদের মাধ্যমে আমরা শহীদদের স্বপ্ন এবং জুলাই ঘোষণাকে বাস্তবায়ন করব।’

শুক্রবার বিকালে ঝিনাইদহের শৈলকূপার শেখপাড়া বাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

শৈলকূপা উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু।

গাজীপুর : সারা দেশে মতো গাজীপুরেও নানা আয়োজনে দিবসটি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর, জয়দেরপুর, কাশিমপুর, কোনাবাড়ি, শ্রীপুর, কাপাসিয়াসহ বিভিন্ন স্থানে বণার্ঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতাকর্মীরা নানা প্ল্যাকার্ড, ব্যানারসহ বেগম খালেদা জিয়া সেজে নারীরা অংশগ্রহণ করেন। র‌্যালিতে উল্লেখযোগ্য হারে তৃতীয় লিঙ্গের ভোটাররাও অংশগ্রহণ করেন।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান বলেন, বিএনপি পরিবারের কাছে ৭ নভেম্বর আনন্দ ও গর্বের। ওই সময়ে জিয়াউর রহমান বিএনপির নয়, তিনি ছিলেন জনতার। 

নোয়াখালী : দিবসটি নোয়াখালীর সেনবাগ উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা। শুক্রবার সকালে কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সেনবাগ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক শাকিলের উদ্যোগে আয়োজিত পরীক্ষায় উপজেলার বিভিন্ন এলাকার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের প্রতিনিধি হিসেবে সেনবাগ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাসান। এ সময় উপস্থিত ছিলেন কানকিরহাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নূরনবী সৈকত, ছাত্রনেতা সজীব, বিএনপি নেতা আলমগীর, বিপ্লব ও জাফর প্রমুখ।

অনুষ্ঠান শেষে মো. ওমর ফারুক শাকিল বলেন, অনেকে মনে করেন ছাত্রদল মানেই মারামারি বা সন্ত্রাস। আমি সেই ধারণা বদলাতে চাই। আমি সব সময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।

দাউদকান্দি (কুমিল্লা) : শুক্রবার বিকালে দাউদকান্দি পৌরসভার ড. মারুফ ভিলায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেন, আগামী ৫০ বছর আওয়ামী লীগ নামে কোনো বর্জ্য এ দেশে থাকবে না। আওয়ামী লীগকে শক্ত হাতে দমন করা হবে।

ড. মারুফ হোসেন বলেন, সত্তমবারের মতো ড. খন্দকার মোশাররফ হোসেন ধানের শীষ প্রতীকে নমিনেশন পেয়েছেন। তিনি আপনাদের গর্ব।

এ সময় পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকারের সঞ্চালনায় ও পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপি আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, খন্দকার বিল্লাল হোসেন সুমন, সালাউদ্দিন সরকার, পৌর সেচ্ছসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সচিব জামাল হোসেন মোল্লা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা