× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীগঞ্জে নামাজের সময় মসজিদের ঢুকে মুসল্লিকে হত্যা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ২১:১২ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

হবিগঞ্জের নবীগঞ্জে জুমার নামাজ চলাকালে এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর)উপজেলার উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতের নাম ইমরুল মিয়া (৪০)। তিনি বনগাঁও গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালে ইমরুল মিয়ার ওপর একই গ্রামের আতিক মিয়ার ছেলে রুশেল মিয়া (২২) ধারালো চাকু নিয়ে হামলা চালান। মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় তিনি মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। এ সময় নামাজে উপস্থিত মুসল্লিরা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুরো গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলেন, মসজিদের ভেতর নামাজের সময় এমন ভয়াবহ ঘটনা আগে কখনও দেখেননি তারা। এ ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান জানান, এলাকায় আগে ঘটে যাওয়া জাবেদ হত্যাকান্ডের জের ধরে এই হত্যা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখনও মামলা হয়নি, তবে অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা