× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানুষের জীবনমান পরিবর্তনের জন্য, ক্ষমতার ভাগাভাগির জন্য নয়: আবু হানিফ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ২১:১১ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫ ২১:২০ পিএম

মানুষের জীবনমান পরিবর্তনের জন্য, ক্ষমতার ভাগাভাগির জন্য নয়: আবু হানিফ

গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ‘গণঅধিকার পরিষদ কোনো সুবিধাভোগী দলের বিকল্প নয়, এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে উঠে আসা একটি শক্তি।

আমরা রাজনীতি করি সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনের জন্য, ক্ষমতার ভাগাভাগির জন্য নয়’। দেশের প্রতিটি মানুষ যেন ন্যায্য অধিকার পায়, কর্মসংস্থান পায়, নিরাপত্তা পায়Ñ সেটাই আমাদের লক্ষ্য।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবু হানিফের নেতৃত্বে অনুষ্ঠিত মোটরসাইকেল শোভাযাত্রা চলাকালে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, ‘এই নির্বাচনে মানুষ পরিবর্তন চায়। তারা চায় জবাবদিহিতামূলক সরকার, সুশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। কিশোরগঞ্জবাসী এবার প্রমাণ করবে, তারা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটেই এবার পরিবর্তনের সূচনা হবে।’

শোভাযাত্রাটি বিকালে জেলা শহরের রেলস্টেশন এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয় এবং বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই শোভাযাত্রাকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে দলের পক্ষে জনসমর্থন বৃদ্ধির আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা