× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তফসিলের আগেই মনোনয়ন পাল্টাবে : কাজী তাপস

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ১৯:০৭ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

তফসিলের আগেই মনোনয়ন পাল্টাবে : কাজী তাপস

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপসের বক্তব্যে উত্তাল হয়ে উঠেছে রাজনীতি অঙ্গন। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর উপজেলা) আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। 

সভার প্রধান অতিথি জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস বলেন, ‘আমরা ৩১ দফা নিয়ে কাজ করছি, বাংলার মাটিতে ৩১ দফার বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এখনো অনেক সময় বাকি আছে, তফসিল ঘোষণার আগেই এই আসনের মনোনয়ন বদলে আমরাই মনোনয়ন আনবো।’ 

তিনি আবেগাপ্লুত কণ্ঠে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে আমি আপনাদের সঙ্গে আছি, আপনারা কেউ পালিয়ে যাননি। আপনারা আমার ভাই, চাচা, ফুফা, ছোট ভাই— কিন্তু আমি সবাইকে আমার পরিবার মনে করি। আমি ওয়াদা দিচ্ছি আপনাদের ফেলে কোথাও যাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘আমি একজন এতিম, আমার বাবা নেই, আপনারাই আমার অভিভাবক। আপনারাই আমার প্রথম ভালোবাসা, আপনারাই আমার শেষ ভালোবাসা। আপনারা ধৈর্য ধরুন, কারো উস্কানিতে পা দেবেন না। আমি কথা দিচ্ছি—মনোনয়ন আমরাই আনবো। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সদস্য হাজী আবু ছায়েদ, হযরত আলীসহ অসংখ্য নেতাকর্মী। 

সভা শেষে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আগামী রবিবার (৯ নভেম্বর) থেকে নবীনগর থেকে বাঙ্গরা পর্যন্ত মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন নেতারা। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা