× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীর ক্ষমতায়নই টেকসই উন্নয়নের চাবিকাঠি : ড. শেখ ফরিদুল

রামপাল (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ১৭:৪৭ পিএম

নারীর ক্ষমতায়নই টেকসই উন্নয়নের চাবিকাঠি : ড. শেখ ফরিদুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসচেতনতা বাড়াতে বাগেরহাটের রামপালের ২নং উজলকূড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নারীদের নিয়ে এক উঠান বৈঠক হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় এ বৈঠকে নারীরা বিএনপির কাছে তাদের প্রত্যাশা ও এলাকার সমস্যা তুলে ধরেন।

এতে প্রধান অতিথি ছিলেন- বাগেরহাট-২ (রামপাল-মোংলা-ফকিরহাট) আসনের ধানের শীষের সম্ভাব্য সংসদ সদস্যপ্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের জন্য কৃষক কার্ড চালু, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও বিদেশগমনে সরকারি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা হবে।

ড. শেখ ফরিদুল আরও বলেন, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এবং ভূমিদস্যুদের উচ্ছেদ করা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে সারা দেশে ৩০ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি, যা পরিবেশ রক্ষায় দলের অঙ্গীকার। উঠান বৈঠকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নারীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এবং ধানের শীষে ভোট দিন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা