× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনাম বাহিনীর নেতৃত্বে লুটপাট, থানায় মামলা

মহেশখালী (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ১৭:৪৪ পিএম

এনামুল হক।

এনামুল হক।

কক্সবাজারের মহেশখালী উত্তর নলবিলা এলাকার বাহিরের ঘোনা ও লম্বা ঘোনা নামে দুটি মাছের ঘেরে বারবার হামলা, লুটপাট, ডাকাতি ও অপহরণের অভিযোগ উঠেছে শীর্ষ ডাকাত সর্দার এনাম বাহিনীর বিরুদ্ধে।

গত বছর জুলাই আন্দোলনের পর থেকে মাছের ঘের দুটিতে একাধারে ৫ বার ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে অভিযোগ স্থানীয় ব্যবসায়ী আকতারুজ্জামান বাবুর। 

শুক্রবার (৭ নভেম্বর) ভোর চারটার দিকে এনাম বাহিনী তান্ডব চালায় উত্তর নলবিলা এলাকার বাহিরের ঘোনা নামে একটি মাছের প্রজেক্টে। এতে ৯৪ কেজি চিংড়ি, ১১০ কেজি বাগদা, ৭০ কেজি পাঁচকাডা ও নগদ ৫৪ হাজার টাকা লুট করে তারা। এসময় ঘের শ্রমিক মোহাম্মদ ইসমাইলসহ ৩জনকে অপহরণ করে বেধড়ক পেটানো সহ ডাকাতিতে এনাম বাহিনীর প্রধান এনাম, তার সহযোগী মিজানুর রহমান প্রকাশ মজুইন্না ও ইয়াসিন আরফাত প্রকাশ ইয়াছিন্না অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। 

ঘের ইজারাদার কাইছার হামিদ জানান, এলাকায় অবৈধ আধিপত্য বিস্তারের জন্য এনাম বাহিনী বারবার সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে। গত শনিবারের ঘটনায় তাদের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

তিনি বলেন, এনাম বাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন চিংড়ি প্রজেক্ট দখলের চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে থানা প্রশাসন ও নৌবাহিনীকে একাধিকবার অবগত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এনাম বাহিনীর প্রধান এনামের বিরুদ্ধে র‍্যাব, অস্ত্র, ডাকাতি হত্যাসহ ৩১টিরও বেশি মামলা রয়েছে। 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন- আমলযোগ্য যেকোনো অপরাধ হলে আমরা রুখে দিবো, অপরাধী যে-ই হোক ছাড় নেই। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা