× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘জনগণের স্বার্থের নির্বাচন কেউ ব্যাহত করতে পারবে না’

খুলনা অফিস

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ১৩:৫১ পিএম

‘জনগণের স্বার্থের নির্বাচন কেউ ব্যাহত করতে পারবে না’

আসন্ন জাতীয় নির্বাচনের আগে খুলনায় বিএনপির মাঠে নেমে পড়া প্রার্থীদের মধ্যে অন্যতম রকিবুল ইসলাম বকুল।  শুক্রবার (০৭ নভেম্বর) সকালে তিনি খালিশপুরে এক কর্মসূচিতে অংশ নিয়ে ঘোষণা দিলেন, এই নির্বাচন জনগণের স্বার্থে, জনগণের জন্য; কেউ এটিকে ব্যাহত করার চেষ্টা করলে জনগণকেই সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক বকুল বলেন, দেশের মানুষ দীর্ঘ ১৭ বছরের দমন-পীড়ন, আন্দোলন ও ত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এখন তারা জেগে উঠেছে- নিজেদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে চায়।

বকুল শুক্রবার বেলা সাড়ে ১১টায় খুলনার খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের নয়াবাটী এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশা নিধন কর্মসূচির উদ্বোধন করেন। সেখানেই তিনি আসন্ন নির্বাচনের রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, ভোটাধিকার মানুষের মৌলিক অধিকার। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবÑ এই নীতির ভিত্তিতেই জনগণ তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে চায়। জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারই পারে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটাতে।

খুলনা-২ ও খুলনা-৩ আসনে বিএনপি প্রার্থীদের পক্ষ থেকে সমন্বিত নির্বাচনী কার্যক্রম পরিচালনার বিষয়েও জানান তিনি। বকুল বলেন, আমরা মহানগর বিএনপির নেতৃত্বে যৌথভাবে প্রচারণা শুরু করব। আজ বা কাল থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমে নামছি।

তিনি বলেন, কেউ যদি জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়, অতীতের মতো ভবিষ্যতেও আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবো এবং ষড়যন্ত্র প্রতিহত করব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, স্থানীয় ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা