উখিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ০০:০১ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫ ০০:০২ এএম
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলা পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর ঘোনার পাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাম্প-১৯ এর বি/১৫ ব্লকস্থ আরটিএম পাহাড়ের নিচে দুষ্কৃতিকারীরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পের কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) রাহুল পাটওয়ারীর নেতৃত্বে একটি দল অভিযানে নামেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা কৌশলে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।