× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুইমারা ও খাগড়াছড়ি সদরে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের ৩৪ লাখ টাকার আর্থিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ২২:৩৫ পিএম

গুইমারা ও খাগড়াছড়ি সদরে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের ৩৪ লাখ টাকার আর্থিক সহায়তা

খাগড়াছড়ির গুইমারা ও সদর উপজেলায় সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ৩৪ লাখ টাকার পুনর্বাসন সহায়তা প্রদান করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রথম ধাপে এবং বিকালে খাগড়াছড়ি সদর উপজেলায় দ্বিতীয় ধাপে চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

মোট ১২৫টি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রতি পরিবারে ২০ হাজার টাকা, নিহত ৩টি পরিবারের প্রত্যেককে ২ লাখ টাকা, এবং আহত ২০ জনকে ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এবং খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আবু রায়হান।

অতিথিরা বলেন, সরকারের এই মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে নতুন আশার আলো জ্বালাবে। বাংলাদেশ সরকার সবসময় মানুষের পাশে রয়েছে, বিশেষ করে দুর্যোগ ও সংকটের মুহূর্তে।

জেলা প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের মনোবল দৃঢ় রেখে নতুন করে জীবন শুরু করার আহ্বান জানান এবং ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা