× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি মনোনিত প্রার্থী এরশাদ উল্লাহ’র ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ২২:২১ পিএম

বিএনপি মনোনিত প্রার্থী এরশাদ উল্লাহ’র ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষের বিএনপি মনোনিত প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী গণসংযোগকালীন সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে মহানগর বিএনপির কার্যালয়ের নাসিমন ভবনের দলীয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে বুধবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন চালিতাতলী পূর্ব মসজিদের কাছে গণসংযোগকালে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। 

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, এডভোকেট আব্দুস সাত্তার, এস এম সাইফুল ইসলাম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ। 

সমাবেশে প্রধান অতিথি ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহ’র উপর নির্বাচনী গণসংযোগকালীন যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, তা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার গভীর ষড়যন্ত্র ও গণতন্ত্রবিরোধী অপতৎপরতার নির্মম বহিঃপ্রকাশ। এ ধরনের হামলা কেবল একজন প্রার্থী বা দলের ওপর নয়— এটি সমগ্র জাতির গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করার চেষ্টা।

ব্যারিস্টার হেলাল আরও বলেন, চট্টগ্রামবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি— ৪৮ ঘণ্টার মধ্যে অবৈধ অস্ত্রধারী, হামলাকারী সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় চট্টগ্রামসহ সারাদেশের দেশপ্রেমিক মানুষ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। 

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব মুহাম্মদ নাজিমুর রহমান বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই— নির্বাচনী মাঠে হামলা-হুমকি দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। চট্টগ্রামের প্রতিটি নেতাকর্মী এখন আরও ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার করব।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, এই হামলা নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র, তবু আমরা ভয় পাই না। জনগণের আস্থা এবং সমর্থনে আমরা বিশ্বাসী— জনতার শক্তিতেই সন্ত্রাসবাদের পতন নিশ্চিত করব।

সমাবেশ শেষে জানানো হয়, চট্টগ্রাম মহানগর বিএনপি আগামী শনিবার (৮ নভেম্বর) সন্ত্রাসী হামলায় আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মহানগর বিএনপির দলীয় কার্যালয় মসজিদে একটি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা