× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনী-২ আসনে বিএনপি প্রার্থী ভিপি জয়নালের শোডাউন

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ২১:৩৩ পিএম

ফেনী-২ আসনে বিএনপি প্রার্থী ভিপি জয়নালের শোডাউন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী-২ আসনে দলীয় মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন ভিপি জয়নালের আগমনে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে বিশাল শোডাউন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলা সীমান্ত দত্তসার দীঘি এলাকা থেকে শুরু হয় বর্ণাঢ্য মোটরসাইকেল ও গাড়ি শোভাযাত্রা। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে ভিপি জয়নালকে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন বাচ্চু, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান জুয়েল, সদস্য সচিব এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

প্রায় এক হাজার মোটরসাইকেলে দুই হাজারেরও বেশি নেতাকর্মী শোডাউনে অংশ নেন। এসময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ শোভাযাত্রা উপভোগ করেন ও ভিপি জয়নালকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে সন্ধ্যায় ফেনী সদর হাসপাতাল মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ভিপি জয়নাল ও দলীয় নেতারা।

সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন ভিপি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সন্ত্রাসের জনপদ হিসেবে আখ্যায়িত ফেনীকে আমি কখনো ছেড়ে যাইনি। আমি কথা দিচ্ছি, আমার জীবনের শেষ সময় পর্যন্ত ফেনীর মানুষের পাশে থাকবো।

নেতারা সমাবেশে দলীয় বিভেদ ভুলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা