× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে অস্ত্রসহ ‘দুলাভাই বাহিনীর’ সদস্য আটক

খুলনা অফিস

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ২১:১৮ পিএম

সুন্দরবনে অস্ত্রসহ ‘দুলাভাই বাহিনীর’ সদস্য আটক

সুন্দরবনের কুখ্যাত দুলাভাই ডাকাত বাহিনীর এক সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে খুলনার দাকোপ থানার কুমড়োকাঠি খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় দুলাভাই বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে তথ্য পাওয়া যায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তারা বনের ভেতরে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম কামরুল সরদার (৫৫)। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে দুলাভাই বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন বলে কোস্ট গার্ড জানিয়েছে।

অভিযানে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ ও সাত রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। আটক কামরুল সরদার ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা