× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মনোনয়ন পেয়েই ইলেন ভুট্টোর গণসংযোগ শুরু

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ১৯:৪৭ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫ ১৯:৪৯ পিএম

মনোনয়ন পেয়েই ইলেন ভুট্টোর গণসংযোগ শুরু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনয়ন পাওয়ার পরপরই দলের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন বরিশাল বিভাগের একমাত্র নারী প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে তিনি শহরের রোনালস রোডে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের বাসায় শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত হন ইলেন ভুট্টো।

এ সময় ইলেন ভুট্টোকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় তিনি ধানের শীষের পক্ষে ভোট চান।

ঝালকাঠি-২ আসনের বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, ‘আমাকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। দেশের সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছেন। আমি আশা করি, স্থানীয় জনগণ ও দলের সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ভোটের মাধ্যমে এই আসনে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে। আমি কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নই, কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি করতেও দেব না। সবার নিরাপত্তা নিশ্চিতে ও সুখী-সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে সঙ্গে নিয়ে সাধ্যমতো সহযোগিতা করব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা