× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের নির্বাচনী প্রচারণা শুরু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ২৩:৪৫ পিএম

চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের নির্বাচনী প্রচারণা শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। 

বুধবার (৫ নভেম্বর) বিকালে নগরীর শাহ আমানত (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রম শুরু করেন।

মীর হেলাল বলেন, জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে গুম-খুন, হামলা-মামলার ভয় উপেক্ষা করে ১৭ বছর হাটহাজারী ও বায়েজিদ এলাকার সর্বস্তরের জনগণ তথা চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সংগ্রাম করেছি এবং বিএনপিকে তৃণমূলের সুসংগঠিত করেছি তার প্রতিদান স্বরুপ দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘ধানের শীষ’কে আমার মাধ্যমে এলাকার জনগণের কাছে আমানত হিসাবে দিয়েছেন। নিশ্চয়ই হাটহাজারীবাসী ও বায়েজিদ এলাকার জনগণ এই আমানতকে সম্মান দেখিয়ে ‘ধানের শীষ’কে সর্বোচ্চ ভোটে বিজয়ী করবেন। 

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বিএনপি তার দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সে ষড়যন্ত্রে শেষ পেরেক ঠুকে দিয়েছে। আমাকে ধানের শীষের প্রার্থী মনোনীত করায় তারেক রহমান এবং সর্বাধিক সমর্থন ও দোয়া করায় চট্টগ্রাম-৫ আসনের জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি অতীতে যেভাবে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার সকল নেতাকর্মী সমর্থকসহ চট্টগ্রামবাসী নৈতিক সমর্থন যুগিয়েছে তার মর্যাদা আমৃত্যু ধরে রাখার প্রতিশ্রুতি দেন। 

পরে তিনি হাটহাজারীর লালিয়ার হাটে সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সেখান থেকে গ্রামের বাড়ি মীরেরখীলে গিয়ে দাদা-দাদির কবর জিয়ারতের পর হাটহাজারী পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এর আগে দুপুরে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন— হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নূর মোহাম্মদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহেদ, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকির হোসেন, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, ডা. রফিকুল আলম, আকবর আলী, তকিবুল হাসান তকি, মনিরুল আলম জনি, আবু জাফর খোকনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা