পাবনা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৮:৪৩ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫ ১৯:৫৭ পিএম
হোটেলের পুরনো মাংস ফ্রিজে রেখে আবারও ভোক্তাদের জন্য ব্যবহার করতে পাবনার নান্না বিরানি হাউস। এই অপরাধের দায়ে অভিযান চালিয়ে হোটেলটিকে জরিমানা আদায় ও সতর্ক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের এআর কর্নার সংলগ্ন এই হোটেলে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
মাহমুদ হাসান রনি জানান, পুরান ঢাকার নান্না বিরানি হাউসে খাবার শেষে পরিত্যক্ত মাংস পুনরায় পরিবেশনের জন্য ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ করতে। অভিযানে তাদের ২০ হাজার টাকা জরিমানা আদায়সহ সতর্ক করা হয়েছে। এ ছাড়াও ডালে রঙ মেশানোর দায়ে এআর কর্নারের ওয়ান স্টপ গ্রোসারি শপকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে জেলা আনসার ব্যাটেলিয়ানসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন।