উখিয়া ( কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৭:১৮ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫ ১৭:৩২ পিএম
কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনের দুই সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (৪ নভেম্বর) অস্ট্রেলিয়ান হাইকমিশনের মানবিক সহায়তা বিষয়ক সচিব মিস হামামাতুল হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। প্রতিনিধি দলের অপর সদস্য ছিলেন দেশটির হাইকমিশনের মানবিক সহায়তা কর্মসূচি ব্যবস্থাপক বনশ্রী সরকার।
প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেশনে অবস্থিত ইউএনএইচসিআর পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার পরিদর্শন ও প্রশিক্ষণার্থীদের কারিগরি শিক্ষা, পেশাগত জ্ঞান, দক্ষতা ও বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।