× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় সড়ক দুর্ঘটনা

চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৪:৪৬ পিএম

চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত

উদয় পাটোয়ারী (৪৩)। কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামের বাসিন্দা। চাকরি করেন মালয়েশিয়ান এয়ারলাইন্সে। দীর্ঘদিনের কর্মব্যস্ততার কারণে স্বজনদের সাথে দেখা হচ্ছিল না। তাই স্বজনদের সাথে দেখা করতে পরিকল্পনা করেন সবাই মিলে কক্সবাজারে বেড়াতে যাবে। সকলে মিলে আনন্দ উপভোগ করবে। তাই মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে ঢাকার উত্তরার বাসা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ভাড়া করা মাইক্রোবাসে করে পরিবারের সদস্যদের নিয়ে রওয়ানা দেন উদয় পাটোয়ারী। সাথে ছিলেন স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), ছেলে সামাদ পাটোয়ারী (৪), শালী ফারহানা মজুমদার টিজা (২৫), শ্যালক শাহেদ মজুমদার লিশান (২২)।

যাত্রাপথে চৌদ্দগ্রাম বাজারস্থ কাজী রাজ্জাক টাওয়ার থেকে রাত আড়াইটায় তাঁর মা রুমি বেগম (৬৫), বোন সাদিয়া আক্তার পাটোয়ারী (২৪) ও ফালগুনকরা থেকে রাত পৌনে তিনটায় উদয়ের শ্বাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পীকে (৫৫) নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করে। 

কিন্তু পথিমধ্যে ঘটে এক হৃদয়বিদারক ঘটনা। বুধবার (৫ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় তাদের মাইক্রোবাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। এতে  ঘটনাস্থলেই মারা যান উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা, শ্বাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী, শ্যালিকা ফারহানা মজুমদার টিজা, মা রুমি বেগম ও বোন সাদিয়া পাটোয়ারী। 

বুধবার দুপুরে মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদী হাসান তথ্যটি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালা এলাকায় বুধবার ভোরে চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাসের সাথে কক্সবাজারমুখী উদয় পাটোয়ারীর স্বজনদের বহনকৃত মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার শেষে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। দুর্ঘটনায় ৫ জন নিহত ও চালকসহ ৪ জন আহত হন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। 

উদয়ের শ্বশুর আবদুল মন্নান মজুমদার বলেন,‘জামাতার উদ্যোগে পরিবারের সদস্যরা আনন্দ ভ্রমণের লক্ষ্যে মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাস ভাড়া করে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার খবর শুনেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা