× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৪:২৬ পিএম

স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে সপ্তম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি বায়েজিদ আকন্দকে অবশেষে বুধবার (৫ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানা পুলিশ। 

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে বুধবার ভোরে উপজেলার ধানগড়া ইউনিয়নের গুনগাতী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৮ অক্টোবর রাতে একই গ্রামের মৃত আয়ুব আলী আকন্দের ছেলে বায়েজিদ আকন্দ প্রেমের প্রলোভন দেখিয়ে এক সপ্তম শ্রেণির ছাত্রীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী ছাত্রীর পরিবার অভিযোগ করে জানায়, স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি ‘মীমাংসা’ করার চেষ্টা করা হয়, কিন্তু তারা ন্যায়বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর থেকেই পুলিশ আসামিকে ধরতে তৎপরতা চালিয়ে যাচ্ছিল। 

এদিকে, আসামি গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরলেও স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নারী ও শিশু অধিকারকর্মীরা বলছেন, ‘এ ধরনের ঘটনার কঠোর শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে এমন অপরাধে কেউ সাহস পাবে না।’

বর্তমানে ভুক্তভোগী কিশোরী সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা জানান, ‘ধর্ষণ মামলার আসামি বায়েজিদ আকন্দকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের মেডিকেল রিপোর্ট ইতোমধ্যে পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা