× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী শিক্ষার নেতৃত্বে প্রেস ক্লাবের সভাপতি শান্তি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৩:৫৭ পিএম

নারী শিক্ষার নেতৃত্বে প্রেস ক্লাবের সভাপতি শান্তি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় অবস্থিত নারী শিক্ষার অন্যতম কেন্দ্র হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হোসেন শান্তি।

দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রাখা এ শিক্ষাপ্রতিষ্ঠানটি এলাকার নারীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজের পিছিয়ে পড়া নারী শিক্ষার্থীদের আলোকিত পথে এগিয়ে নিতে মাদ্রাসাটির এই নতুন নেতৃত্বে নতুন গতি আসবে বলে আশা করছে এলাকাবাসী।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির সঙ্গে এক পরিচিতি সভায় অংশ নেন। সভায় সভাপতিকে স্বাগত জানান মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিন। এ সময় উপস্থিত ছিলেন সহ-সুপার মো. জাকারিয়া, সহকারী শিক্ষক আব্দুর রউফ, এস আর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম, সাংবাদিক আবু কাউছার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা।

পরিচিতি সভায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, আলহামদুলিল্লাহ, হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য যেমন গৌরবের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। আমি বিশ্বাস করি, শিক্ষার মানোন্নয়নই সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি। নারী শিক্ষার প্রসারে এই মাদ্রাসাকে একটি আদর্শ ও মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার সঙ্গে ধর্মীয় মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করব। আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও চারিত্রিক গঠনে গুরুত্ব দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা