× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৮টি দোকান

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১০:৫৯ এএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫ ১১:২২ এএম

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৮টি দোকান

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক রাতে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৬টি দোকানসহ মোট ২৪টি দোকান। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত প্রায় ১টার দিকে মহালছড়ি বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।

মহালছড়িতে ফায়ার সার্ভিসের স্টেশন না থাকায় খাগড়াছড়ি জেলা সদর থেকে দমকল বাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর অভিযান শুরু করে। এ সময় সেনাবাহিনী সদস্যরা স্থানীয়দের সঙ্গে যোগ দিয়ে পানি ও সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। অবশেষে টানা ৪ঘন্টার প্রচেষ্টায় আজ ভোর ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন জানান,“আগুন লাগার সময় বাজারের সব দোকান বন্ধ ছিল। মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, বজ্রপাত থেকেই কাঁচা দোকানঘরে আগুনের সূত্রপাত ঘটে। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগেছে। তবে ভারী বর্ষণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েনি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের প্রায় ৬ কোটি টাকার পণ্য ও সম্পদ পুড়ে গেছে। মুহূর্তেই স্বপ্ন ও জীবনের সঞ্চয় হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন।

এ বিষয়ে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান জানান, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা