× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ০৯:২৫ এএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫ ০৯:২৬ এএম

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

গাজীপুর সিটি কর্পোরেশন ১১ নং ওয়ার্ডের বাবুর্চি মোড় এলাকায় একটি ঝুটের গোডাউন আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট। বুধবার (৫ নভেম্বর) ভোর ৪ টার দিকে আগুন লেগেছে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা ও দমকল বাহিনী জানায়, ভোর ৪টার দিকে পারিজাত এলাকার ঝুট গোডাউনে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণে রয়েছে আগুন। তবে দমকল বাহিনী ডাম্পিংয়ের কাজ করছে। কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো নির্বাপণের কাজ চলমান। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। ডাম্পিং কাজ শেষে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা