নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ২০:২৭ পিএম
নারায়ণগঞ্জে পৃথক অভিযানে এক হাজার চারশ’ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলোÑ ফরিদপুর জেলার মৃত হারুন মোল্লার ছেলে আব্দুর রহিম (৩০), গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানার মৃত আওলাদ আলীর ছেলে আবুল হাসান দুরানী (৩৩), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার মো. আবুল হোসেনের ছেলে মো. নুর নবী (৪৫)।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।