× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিকাল ৪টার আগে হকার বসলেই আইনানুগ ব্যবস্থা: চসিক মেয়র

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ১৯:০৬ পিএম

বিকাল ৪টার আগে হকার বসলেই আইনানুগ ব্যবস্থা: চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জনগুরুত্বপূর্ণ নিউ মার্কেট মোড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। 

মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকালে অভিযানকালে তিনি বলেন, নিউ মার্কেট মোড়ে বিকাল ৪টার আগে কোনো হকার বসলে উচ্ছেদ অভিযানসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু নিউ মার্কেট মোড় নগরীর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে হকার ব্যবসার নামে সড়ক, ফুটপাত দখল করে কোনো স্থায়ী অবকাঠামো করা যাবে না। করলে উচ্ছেদ করা হবে। 

চসিক মেয়র আরও বলেন, নিউ মার্কেট মোড়ে বিকাল ৪টার আগে কোনো হকার ব্যবসা করতে পারবে না। ৪টার পর থেকে রাত পর্যন্ত হকাররা ব্যবসা করতে পারবেন। তবে কোনো স্থায়ী কাঠামো করা যাবে না। কোনো হকার ব্যবসা করতে চাইলে চাকাযুক্ত গাড়ি বা হাতে করে পণ্য এনে বিক্রি করতে পারবেন। কেউ নিউ মার্কেট মোড়ে স্থায়ী অবকাঠামো করলে তা উচ্ছেদ করা হবে। আর যারা ব্যবসা করবেন তারা তাদের ব্যবসার ময়লা অবশ্যই পরিষ্কার করে যাবেন। অনেকে ব্যবসা করার জন্য ছাতা বসাচ্ছেন তারা এমনভাবে ছাতা বসাবেন না যাতে পথচারীদের অসুবিধা হয়। কেউ যাত্রী ও পথচারীদের অসুবিধা সৃষ্টি করে ফুটপাত-সড়ক দখল করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 অভিযানে উপস্থিত ছিলেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা