× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহেই : মাহফুজ আলম

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ১৩:৪৩ পিএম

শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহেই : মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে আর গুম-খুনের রাজনীতি ফিরে আসবে না। আগামী সপ্তাহেই শেখ হাসিনার রায় ঘোষণা হবে। জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্বপ্নের বাংলাদেশই আমরা গড়ে তুলব। আগামী দিনে যারা সরকার গঠন করবেন, তারা সেই স্বপ্ন পূরণের পথে দেশকে এগিয়ে নেবেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২টায় রামগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, আমরা অনেকগুলো কাজ সম্পন্ন করতে পেরেছি, আরও অনেক কাজ চলমান। এক বছরের মধ্যে সবকিছু শেষ করা সম্ভব নয়। তবে আমরা বিচারের প্রক্রিয়া শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে শেখ হাসিনার রায় হবে, গুম-খুনের বিচার হবে, ছাত্র ও জনতার হত্যার বিচারও হবে। পরবর্তী সরকার এ বিচারিক কার্যক্রম এগিয়ে নেবে বলে আমি আশাবাদী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রবিন শীষ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই ও এনসিপি কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাহবুব আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা