× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৌরীপুর বিএনপির মনোনীত প্রার্থী প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

গৌরীপুর ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ২৩:০১ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫ ২৩:০১ পিএম

গৌরীপুর বিএনপির মনোনীত প্রার্থী প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর ময়মনসিংহে কোথাও আনন্দ মিছিল আবার কোথাও মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ হয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে ময়মনসিংহ-৩ গৌরীপুরে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরনের সমর্থকরা।

ওই আসনে বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে ইঞ্জিনিয়ার ইকবালের সমর্থকরা নিজবাড়ির কাছে আনন্দ মিছিল বের করেন।

অপরদিকে, মনোনয়ন পরিবর্তনের দাবিতে রাত ৯টার দিকে গৌরীপুর পৌর সদরে বিক্ষোভ করেন তায়েবুর রহমান হিরনের সমর্থকরা। 

বিক্ষোভ মিছিলের পরে এক সমাবেশে বক্তব্য দেন মনোনয়ন বঞ্চিত হিরণের স্ত্রী সাঈদা মাসরুরসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভকারীরা ঘোষণা দেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সড়ক ও রেলপথ অবরোধ করে দাবি করা হবে।

এ বিষয়ে গৌরীপুর পৌর বিএনপির সদস্যসচিব সুজিত চন্দ্র দাস জানান, মনোনয়ন পরিবর্তনের দাবিতে আগামীকাল সব ইউনিয়নের নারী-পুরুষদের সঙ্গে নিয়ে বিক্ষোভ করা হবে। তারপরও পরিবর্তন না হলে হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা