× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মাসব্যাপী কঠিন চীবরদান সম্পন্ন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ২২:২২ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫ ২২:৩১ পিএম

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মাসব্যাপী কঠিন চীবরদান সম্পন্ন

‘অহিংসা পরম ধর্ম’— গৌতম বুদ্ধের এই অমর বাণীকে ধারণ করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে মাসব্যাপী দানোত্তম কঠিন চীবরদান উৎসব।

সোমবার (৩ নভেম্বর) সকালে দীঘিনালা উপজেলার বিনন্দচুগ রাজগুরু অগ্রবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রে ২০তম দানোত্তম কঠিন চীবরদান উদযাপনের মাধ্যমে এ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

উৎসব উপলক্ষে আয়োজিত স্বধর্ম আলোচনা সভার সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ভদন্তঃ শ্রদ্ধালংকার মহাথের। এ সময় উপস্থিত ছিলেন সহ-অর্থ সচিব ভদন্তঃ সুমনানন্দ মহাথের, ধ্যানমতি মহাথের, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমাসহ স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী ও উপাসক-উপাসিকারা। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

ধর্মীয় দেশনায় ভিক্ষুরা বলেন, ‘অহিংসা পরম ধর্ম’—এই বাণী অন্তরে ধারণ করে হিংসা ও বিদ্বেষ ভুলে সকলকে আপন করে নিতে হবে। তাহলেই সমাজে অন্যায়-অবিচার দূর হয়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান বলেন, ‘বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মাসব্যাপী কঠিন চীবরদান আইন-শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সকল সম্প্রদায়ের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।

এবছর দীঘিনালা উপজেলায় ৩৮টি বৌদ্ধ বিহার ও ১০টি বনবিহারে কঠিন চীবরদান উৎসব পালন করা হয়। পুরো মাসজুড়ে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দানোত্তম এই উৎসব উদযাপন করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা