× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ২১:২১ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫ ২১:৫৯ পিএম

নারায়ণগঞ্জে ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটিতে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। তবে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর আংশিক) আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

ঘোষিত প্রার্থীরা হলেন—নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আজহরুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) মাসুদুজ্জামান মাসুদ।

তবে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর আংশিক) আসনটি ফাঁকা রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই আসনে গত নির্বাচনের মতো এবারও জোটের প্রার্থী ছাড় পেতে পারেন।

দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিশেষ করে নারায়ণগঞ্জ-৫ আসনে সাবেক সংসদ সদস্য আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এবং শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

এছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি শাহ্ আলম, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া ও সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমরা ২৩৮ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছি। আন্দোলনে যারা সক্রিয় ছিলেন, তাদের অগ্রাধিকার দিয়েই প্রার্থী বাছাই করা হয়েছে। তবে এটি প্রাথমিক তালিকা—শরিক দলের সঙ্গে আলোচনা ও স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কিছু আসনে পরিবর্তন আসতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা