× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শৈশবে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের টাকা পরিশোধ করলেন যুবক

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ২০:৪৮ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫ ২১:০৬ পিএম

শৈশবে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের টাকা পরিশোধ করলেন যুবক

রেল ভ্রমণ করেছেন কবে তার সঠিক হিসাব নেই। অথচ বিবেকের তাড়নায় বহু বছর পর আনুমানিক একটা হিসাব করে সমুদয় রেলভাড়া চুকিয়ে দিলেন এক মানবিক যুবক। তার নাম শামীম আহসান। বিনা টিকিটে ট্রেন ভ্রমণে জরিমানার ২ হাজার ৩০০ টাকা রেলওয়ে কোষাগারে জমা দিয়েছেন শামীম আহসান। তিনি রাজবাড়ী সদরের ভবানীপুরের বাসিন্দা।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে সিনিয়র টিটি এনামুল হক ও টিকিট কালেক্টর মেহেদী হাসানের হাতে তিনি এ বকেয়ার টাকা তুলে দিয়ে দুঃখ প্রকাশ করেন। শামীম আহসান বলেন, ছোটবেলায় না বুঝে বিভিন্ন সময় আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার জন্য বিনা টিকিটে ট্রেনে যাওয়া-আসা করেছি। তখন এ বিষয়টি উপলব্ধি করতে পারিনি। কিন্তু এখন মনে হয়েছে ওই ভাড়ার টাকা পরিশোধ করা প্রয়োজন। তাই আনুমানিক হিসাব করে সেই টাকা পরিশোধ করেছি। এখন নিজের কাছে খুব ভালো লাগছে।

টিকিট কালেক্টর মেহেদী হাসান বলেন, নিজের ভুল বুঝতে পেরে শামীম নামের ব্যক্তিটি আনুমানিক হিসাব করে ট্রেনের বকেয়া ভাড়া হিসাব করে ২ হাজার ৩০০ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন। এর মাধ্যমে প্রমাণ হয়, এখনও ভালো মানুষ আছে। তবে মাঝেমধ্যেই অনেক যাত্রী এভাবে নিজে থেকে এসে বকেয়া টাকা জমা দেন। তখন আমাদেরও ভালো লাগে। সবাই যদি এভাবে সচেতন হন, তাহলে দেশ আরও এগিয়ে যাবে। যারা বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করেছেন, তাদের বকেয়া টাকা পরিশোধে উৎসাহ হয়ে থাকবেন শামীম। অন্যরা বিনা টিকিটে রেল ভ্রমণে নিরুৎসাহিত হবেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা