× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১২ টাকার আবেদনে জেলা প্রশাসনে ১৪ জনের চাকরি

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ২০:৪২ পিএম

১১২ টাকার আবেদনে জেলা প্রশাসনে ১৪ জনের চাকরি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের ৭ ক্যাটাগরিতে ১৪টি পদে মাত্র ১১২ টাকায় আবেদন করে নিয়োগ পেয়েছেন ১৪ জন তরুণ-তরুণী। সোমবার (৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নিয়োগ প্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

এই ১৪টি পদে ১ হাজার ২৩৩ জন আবেদন করেছিলেন। গত ২৪ অক্টোবর তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেইদিনই ফলাফল প্রকাশ করা হয়। এরপর গত ২৮ অক্টোবর মৌখিক পরীক্ষা শেষে ২ অক্টোবর গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পরে নিয়োগপ্রাপ্তদের হাতে সোমবার দুপুরে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্ত জুবাইদা মারুফা বলেন, আমাদের এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ছিল। সেই সঙ্গে অল্প সময়ের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরকম নিয়োগ আগে কখনও শুনি নাই। এই ধারা অব্যাহত থাকলে যারা যোগ্য তারাই এগিয়ে যাবে।

নিয়োগপ্রাপ্ত আড়াইহাজার উপজেলার দয়াকান্দা এলাকার হাবিব উল্লাহ বলেন, কোনো রকমের ত্রুটি ছাড়াই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমাদের কোনো রকমের বেগ পোহাতে হয়নি। এই ধারা অব্যাহত থাকলে বিনা টাকায় সরকারি চাকরির প্রতি আস্থা তৈরি হবে।

নিয়োগের প্রত্যেকটি পর্যায়ে ‘সচ্ছতা’ বজায় ছিল উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকারি চাকরিতে নিয়োগের বিষয়টি আসলেই ‌যদি, কিন্তু, ফ্রেমে সমাজে প্রচলিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা সেই যদি, কিন্তু’র ধারণা ভাঙতে চেয়েছি। যেদিন এই নিয়োগের কার্যক্রম শুরু করেছিলাম সেদিন প্রত্যয় নিয়েছিলাম এই নিয়োগ ১১২ টাকাতেই হবে। সেই অনুযায়ী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছি। 

তিনি আরও বলেন, জুলাই স্পিরিট ছিল মেধা ও যোগ্যতার ভিত্তিতে আমাদের সন্তানরা চাকরি পাবে। আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য ছিল শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। নিয়োগপ্রাপ্তরা কর্মক্ষেত্রে শতভাগ সেবার মনোভাব নিয়ে কাজ করবে এই প্রত্যাশা করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা