× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরবে পাদুকা শিল্পের মানোন্নয়ন কর্মশালা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ২০:১৭ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫ ২০:৫২ পিএম

ভৈরবে পাদুকা শিল্পের মানোন্নয়ন কর্মশালা

টেকসই মাইক্রো এন্টারপ্রাইজ এবং রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন স্মার্ট প্রকল্পের আওতায় আরইসিপি অনুশীলনের মাধ্যমে চামড়াজাত পণ্য উৎপাদন উপক্ষেত্রে স্থিতিশীল বিকাশের প্রসার উপপ্রকল্পের পরিচিতি ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুর ১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) এর আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।

পপির স্মার্ট প্রকল্প ব্যবস্থাপক মো. বাবুল হোসেনের সঞ্চালনায় ও সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, ভৈরব নদী ফায়ার স্টেশন অফিসার আজিজুল হক রাজন, উপজেলা সমাজসেবা অফিসার রিফ্ফাত জাহান ত্রপা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, উপজেলা সমবায় অফিসার রুবাইয়া বেগম প্রমুখ।

এ ছাড়াও বক্তব্য দেন ফুটওয়্যার ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সভাপতি বাহারুল আলম বাচ্চু, ভৈরব পাদুকা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. আল আমিন ও সাধারণ সম্পাদক মো. আলামিন মিয়া।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পপির স্মার্ট প্রকল্প ব্যবস্থাপক বাবুল হোসেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা