রাজশাহী অফিস
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ২০:১৩ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫ ২১:৪৩ পিএম
প্রবা ফটো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ টি আসনের মধ্যে ২৩৭ টি আসনের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন।
এরমধ্যে রাজশাহীর ৬ টি সংসদীয় আসনের প্রার্থীদের নামও ঘোষণা করা হয়। রাজশাহীর ৬ টি আসনের বিপরীতে বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন, রাজশাহী-২ (সদর) আসনে মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে ডিএম জিয়াউর রহমান জিয়া, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এবং রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আবু সাঈদ চাঁদ।