× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হরিণ শিকারীদের হামলায় আহত বন কর্মকর্তা, গ্রেপ্তার ৩

শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১৯:২৩ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫ ১৯:৪০ পিএম

হরিণ শিকারীদের হামলায় আহত বন কর্মকর্তা, গ্রেপ্তার ৩

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব হরিণ শিকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (৩ নভেম্বর) দুপুরে কচিখালী দুবলার চর আলোরকোল এলাকার ডিমের চরে এ ঘটনা ঘটে।বনবিভাগ সূত্রে জানা গেছে, রাস উৎসবকে কেন্দ্র করে তীর্থযাত্রীর ছদ্মবেশে হরিণ শিকারের উদ্দেশ্যে বনে প্রবেশ করে একটি সংঘবদ্ধ শিকারী দল। খবর পেয়ে এসিএফ রানা দেব বনরক্ষীদের নিয়ে অভিযান চালান। অভিযানের সময় বনরক্ষীরা একজন শিকারীকে আটক করলে তার সহযোগীরা লাঠিসোটা নিয়ে হঠাৎ হামলা চালিয়ে আটক শিকারীকে ছিনিয়ে নেয়। এতে এসিএফ রানা দেব গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে দ্রুত দুবলার চর শুঁটকি পল্লীর অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রে নেওয়া হয়। চিকিৎসক ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, রানা দেব শরীরের অভ্যন্তরে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনার পর পরই বনবিভাগের সদস্যরা ঝটিকা অভিযান চালিয়ে তিন শিকারীকে গ্রেপ্তার করেন। তারা হলেন, বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামের হাসান (২৬), রামপাল উপজেলার সোনাতুলিয়া শহিদ মল্লিক (২৮),  ও ঝালবাড়ি গ্রামের আল-আমিন আকুঞ্জি (২৭)। এ সময় বনের বিভিন্ন এলাকা থেকে ১৮টি হরিণ ধরার ফাঁদ উদ্ধার করা হয়।

এসিএফ রানা দেব জানান, এবারের রাস উৎসবে শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্য পাস দেওয়া হলেও শিকারীরা ভুয়া পরিচয়ে ও হিন্দু নাম ব্যবহার করে অনুমতিপত্র সংগ্রহ করে বনে প্রবেশ করে হরিণ শিকারে লিপ্ত হয়েছিল।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন,হামলাকারী তিন শিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শিকার কাজে ব্যবহৃত নৌযান উদ্ধার করা হয়েছে। দলের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে। রাস উৎসব ঘিরে সুন্দরবনে হরিণ শিকার রোধে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা