× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১৮:১৩ পিএম

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহের সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার কলোমনখালী বাজারে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে আব্দুর রহিম মোল্লা, হাসেম আলী, গোলাম রসুল, সুরুজ ও ইয়ালিদসহ ১০ জনকে ঝিনাদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার কলোমনখালী এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল স্থানীয় বিএনপি নেতা আসাদ চৌধুরী গ্রুপের সঙ্গে মাসুদ জোয়ারদার ও নাঈম গ্রুপের সমর্থকদের। এ নিয়ে কয়েকদিন আগেও উভয়পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। তা নিয়ে সোমবার সকালে কলোমনখালী বাজারে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুলতানা মেফতাহুল জান্নাত জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের এবং ইটের আঘাতের ক্ষত রয়েছে। তবে, তাদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত। 

ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) সামছুজ্জোহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা