× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়াল নদে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

চারঘাট (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১৭:৩৭ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫ ১৭:৩৭ পিএম

বড়াল নদে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

রাজশাহীর চারঘাটে বড়াল নদে গোসলে নেমে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বড়ালের নদে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পানিতে ডুবে মৃতরা হলো- উপজেলার থানাপাড়া গ্রামের ইসরাফিল ইসলামের ছেলে রিহান ইসলাম (১৭) এবং একই এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে মাহিদ হোসেন (১৭)।  তারা এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রিহান ও মাহিদ দিনের বেশিরভাগ সময়ই একসঙ্গে থাকতেন। দুজনের বন্ধুত্ব দেখে অনেকেই মানিকজোড় বলে ডাকতেন। প্রতিদিনের মত সোমবারও তারা কয়েকজন বন্ধু গোসলের আগে নদীর পাড়ে ফুটবল খেলে বড়াল নদে গোসলে নেমেছিল। দুজনের মধ্যে মাহিদ সাঁতার জানলেও রিহান জানতো না। বড়ালের এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় রিহান পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় মাহিদ তাকে উদ্ধার করতে গেলে সেও ডুবে যায়।

তবে সঙ্গে থাকা অন্য বন্ধুরা তাদের উদ্ধার করতে আসার আগেই ওই দুজন তলিয়ে যায়। পরে স্থানীয়রা এসে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ আড়াই ঘন্টা পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রচেষ্টায় দুজনকে উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সরেজমিনে গিয়ে বড়াল নদের পাড়জুড়ে স্থানীয়দের আহাজারি ও দোয়া করতে দেখা গেছে। এছাড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল দেরিতে আসায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, খবরে পেয়ে নির্দিষ্ট সময়ে ঘটনাস্থলে গিয়েছি। কিন্তু জেলা স্টেশন থেকে ডুবুরি দল আসতে একটু সময় লাগায় উদ্ধার কাজ শুরু করতে কিছুটা দেরি হয়েছে। দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা