× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুদাম ছাই, অল্পের জন্য রক্ষা পেল সোনালী ব্যাংক

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১৭:২৯ পিএম

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুদাম ছাই, অল্পের জন্য রক্ষা পেল সোনালী ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান ও দুটি গুদামের নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৩ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে পৌরসদরের সোনালী ব্যাংক সংলগ্ন জামাল মিয়া মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয়দের ধারণা, মার্কেটের একটি গুদামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকান ও গুদামগুলোতে ছড়িয়ে পড়ে, ঘন ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের এক ঘণ্টার প্রাণান্ত চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেবব্রত সরকার বলেন, স্থানীয়দের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে পানি টেনে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে তিন-চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। 

তিনি আরও বলেন, আগুন লাগার স্থানটি সোনালী ব্যাংকের একদম পাশে ছিল, সামান্য বিলম্ব হলে সোনালী ব্যাংক শাখাটিও ভয়াবহ ক্ষতির মুখে পড়ত। এটা আল্লাহর অশেষ রহমত যে ব্যাংকটি অক্ষত রয়েছে। 

মার্কেটের মালিক জামাল মিয়া জানান, আগুনে পাইকারি ব্যবসায়ী নারায়ন শাহ, স্বপন চন্দ্র সাহা ও আক্তার হোসেনসহ কয়েকজনের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। দোকানগুলোতে চাউল, তেল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত ছিল। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা