× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘাটাইলে পিতার হাতে মেয়ে খুন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১৬:২৯ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

টাঙ্গাইলের ঘাটাইলে পিতার হাতেই খুন হলো ঔরসজাত সন্তান তোয়া মনি (৩)। 

রবিবার (০২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের কাইতকাই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই ঘাতক পিতা মুক্তার হোসেন (৩৫)কে আটক করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছুরিটিও।

পুলিশ জানায়, মুক্তার হোসেন পেশায় একজন রাজমিস্ত্রি। তার বড় ভাই মারা যাওয়ার পর এক সন্তানসহ বিয়ে করেন তার ভাবি রুমিকে। পরে মুক্তার হোসেনের ওরসে জন্ম নেয় দুই সন্তান। এর মধ্যে তোয়া ছোট। তার ওপর মাঝে মধ্যেই ক্ষিপ্ত হয়ে যেতেন তিনি। ঘটনার রাতে বিছানায় গিয়ে মায়ের সঙ্গে ঘুমাতে যায় শিশু তোয়া। এমন সময় আধা ঘুমন্ত অবস্থায় পাষণ্ড পিতা শিশুকন্যার বুক ও পেটে ছুরিকাঘাত করে। এতে তোয়ার পেট থেকে নাড়িভুড়ি বেরিয়ে যায়। পরে স্থানীয়রা ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি মুক্তার হোসেন মানসিক বিকারগ্রস্ত। ওই মেয়েকে মারার জন্য উদ্যত হয়েছে একাধিকবার। কি কারণে শিশু কন্যার ওপর ক্ষোভ ছিল তা বলতে পারছে না কেউ। ঘটনার পর পরই ওসি মীর মোশারফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল ফৌজিয়া হাবিব খান ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল ফৌজিয়া হাবিব খান বলেন, আমি ঘটনাস্থলে  পরিদর্শন করেছি। তাৎক্ষণিক আসামিকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি (মুক্তার) নাকি মানসিক বিকারগ্রস্ত। জিজ্ঞাসাবাদের পর বিষয়টি জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা