× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোয়ালন্দে শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১৪:১৯ পিএম

গোয়ালন্দে শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রাজবাড়ীর গোয়ালন্দে পোড়াদহগামী শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। তবে, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ রেলওয়ে থানার ইনচার্জ আ. রাজ্জাক।

সোমবার (৩ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় ওই ইঞ্জিনের একটি চাকা লাইনচ্যুত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রি‌লিফ  ট্রেনটি এসে পৌঁছায়নি। 

স্থানীয়রা জানান, ভোরে রাজবাড়ী থেকে ছেড়ে আসে গোয়ালন্দ ঘাটগামী শাটল ট্রেনটি দৌলতদিয়া রেলস্টেশনে এসে ইঞ্জিন ঘোরানোর সময় একটি চাকা লাইন থেকে নিচে পড়ে যায়। পরে রাজবাড়ী থেকে আরেকটি ইঞ্জিন এসে বগিগুলো নিয়ে  গন্তব্যে চলে যায়। তবে ট্রেন যাত্রীরা এ সময়  আতঙ্কিত হয়ে পড়ে। গোয়ালন্দ ঘাট স্টেশ‌নমাস্টার মোস‌লেম উদ্দিন বলেন, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার কারণে স‌ঠিক সময়ে ট্রেন‌টি পোরাদহের উদ্দেশে ছেড়ে যায়নি। তবে, রাজবাড়ী থেকে রি‌লিফ ট্রেনটি এলে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের কাজ শুরু হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা