× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুন্সীগঞ্জে কৃষক লীগ নেতার ছেলেকে গুলি করে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১১:৫৩ এএম

মুন্সীগঞ্জে কৃষক লীগ নেতার ছেলেকে গুলি করে হত্যা

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে কৃষক লীগ নেতার ছেলে  তুহিন দেওয়ানকে (২২)  গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে- পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে মাথা ও পিঠে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রান্ত সরকার এ তথ্য নিশ্চিত করেন।

নিহত তুহিন দেওয়ান (২২) মোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি এলাকার ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সেলিম দেওয়ানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিক মোল্লা গ্রুপের সমর্থক ছিলেন তুহিন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এলাকাছাড়া ছিলেন তুহিন ও তাদের লোকজন। সম্প্রতি তারা এলাকায় ফিরলে বিএনপি নেতা উজির আলী ও বিএনপি নেতা আওলাদ মোল্লা সমর্থকদের সাথে বিরোধ হয়। এ ঘটনার জেরে রবিবার তুহিনকে গুলি করে হত্যা করা হয়।

নিহত তুহিনের মা লাখি বেগম অভিযোগ করে বলেন, ‘উজির আলী গ্রুপের লোকজন অতর্কিতভাবে আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে।’

অভিযোগের বিষয়ে উজির আলী ও আওলাদ মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, হাসপাতালে মরদেহের খবর পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা উদঘাটনে কাজ চলছে। মরদেহ ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা