× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা, মাদকাসক্ত ছেলে আটক

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ০১:০৮ এএম

নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা, মাদকাসক্ত ছেলে আটক

পাবনা সদর উপজেলায় নামাজরত অবস্থায় নিজাম প্রামানিক (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে। হামলায় পুলিশের তিনজন উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিজাম প্রামানিক ওই এলাকার মৃত ইন্তাজ প্রামানিকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। অভিযুক্ত ছেলে মোস্তফা প্রামানিকও বাবার সঙ্গে কৃষিকাজে যুক্ত ছিলেন, তবে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম প্রামানিক সন্ধ্যায় বাজার থেকে দুধ বিক্রি করে বাড়ি ফিরে রাতের খাবার শেষে এশার নামাজে দাঁড়ান। এ সময় তার ছেলে দরজা আটকিয়ে হাঁসুয়া দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘর থেকে বেরিয়ে পাশের কক্ষে গিয়ে নিজেকে তালাবদ্ধ করে রাখে। পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করে নিজামের নিথর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মোস্তফাকে আটক করে থানায় নিয়ে যায়।

আটকের সময় মোস্তফার হামলায় সদর থানার এসআই আবু বকর সিদ্দিক, এসআই জিয়াউর রহমান ও এসআই আবু রায়হান আহত হন। এদের মধ্যে এসআই জিয়াউর রহমানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে, বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা