× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পীরগাছায় শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ২১:১২ পিএম

পীরগাছায় শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

রংপুরের পীরগাছায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরীব ও মেধাবী এইচএসসি শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার পাওটানাহাট কলেজে আলোচনা সভা শেষে তারেক রহমানের পক্ষে এসব বই তুলে দেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। 

কলেজের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী আলহাজ এমদাদুল হক ভরসা। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ আমিনুল ইসলাম রাঙা, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ডালেজ, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, কারমাইকেল কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান তানভীর, ছাওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী জুলফিকার, পীরগাছা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুকুল মিয়া, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন, কলেজের গর্ভানিং বডির সভাপতি আব্দুস সালাম মন্ডল।  

অনুষ্ঠানে ছাওলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান হাবীব হারুন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তফা কামাল সাজু এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা